Sunday, February 9, 2025

কবিতা: তোমার অনুভূতি সাথে




এ শুনো।

  হ্যা, তোমাকে বলছি।

তুমি কি জানো?

তুমি যখন হাসো 

তখন আমি অপলক দৃষ্টিতে 

 তোমার দিকে তাকিয়ে থাকি।

তুমি যখন মন খারাপে থাকো 

তখন পৃথিবীর সকল ঝড় 

 আমার উপর দিয়ে যায়, 

আর তোমার সে হাসিমুখটা 

আবার ফিরিয়ে আনার জন্য, 

আমার সমস্ত সুখকে 

উজাড় করে দিয়ে, 

তোমার মুখে একটু 

হাসি ফুটানোর জন্য।

যখন আমি থাকবোনা, 

তখন তুমি কাদবে, 

ভেবোনা তুমি একা। 

আমি মিশে যাবো 

 তোমার অনুভূতি সাথে।


No comments:

Post a Comment

নদীর পাড়ে

নদীর পাড়ে বসে আজ, চুপচাপ দেখি স্রোতের খেলা, হৃদয়ের মাঝে জমে থাকা কথা, বয়ে যায় যেন সময়ের ভেলা। হাওয়ার ছোঁয়ায় দোলে মন, প্রকৃতি গায় নীরব গান, জ...