Monday, August 25, 2025

মনোবিজ্ঞানের ক্ষেত্রসমূহ



 মনোবিজ্ঞান পৃথিবীতে মনস্তাত্ত্বিক ও শারীরিক বিজ্ঞান হিসেবে পরিচিত। পৃথিবীতে এমন কোন বিজ্ঞান নেই যার সাথে মনোবিজ্ঞানের সম্পর্ক নেই। পৃথিবীতে মনোবিজ্ঞানে যে সমস্ত ক্ষেত্র রয়েছে তা অন্য কোন বিজ্ঞান নেই বললেই চলে। 

 

 ★ নিম্নে মনোবিজ্ঞানের ব্যাপক বিস্তৃত ক্ষেত্রসমূহ আলোচনা করা হল- 


১। চিকিৎসা মনোবিজ্ঞান : মানুষের হতাশা, ব্যর্থতা, দ্বন্দ্ব প্রভৃতি কারনে মানুষের আচরণে যখন অস্বাভাবিক দেখা যায়, তখন তাদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য চিকিৎসা মনোবিজ্ঞানের দরকার হয়। মনোবিজ্ঞানীরা মানসিক রোগীর চিকিৎসা  জন্য চিকিৎসক, প্যাথলোজি মনোচিকিৎসা  ও থেরাপি গ্রহন করেন।


২।কাউন্সেলিং  : কাউন্সেলিং শব্দের অর্থ হল উপদেশ দান বা পরামর্শ দান।  মনোবিজ্ঞানের ভূমিকা উন্নত করার জন্য এ ধরণের কৌশল অবলম্বন করা হয়।  সাধারণত সামাজিক বিশৃঙ্খলা, বুদ্ধি নির্বাচন, শিল্প সংকট,  পারিবারিক  উশৃংখলা ও বিরোধ নিরসনে মনোবিজ্ঞানীরা কাউন্সিলিং করে থাকে।


৩।শিল্প মনোবিজ্ঞান : মানুষের জীবনে একটি বৃহত্তর উপদান শিল্প।  মনোবিজ্ঞানীরা শিল্পক্ষেত্র  শ্রমিকদের সন্তুষ্টি বিধানের চেষ্টা করে এবং  মালিক ও শ্রমিকদের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে সহায়তা করে।  শিল্পক্ষেত্রে যে সমস্ত মানসিক দূরত্ব, দৈন্যতা এবং প্রতিযোগিতা দেখা যায় তা নিরসন করতে মনোবিজ্ঞান বিশেষভাবে সহায়তা করে।  


৪। প্রকৌশল মনোবিজ্ঞান : প্রকৌশল শব্দের অর্থ হলো কলা কৌশল। বর্তমান বিশ্বে বিভিন্ন প্রকৌশলগত জ্ঞান মনোবিজ্ঞানের ক্ষেত্রে প্রয়োজন হয় এবং মনোবিজ্ঞানীরা ও মানুষের সমস্যা সমাধানের জন্য বিভিন্ন কর্মপন্থা ও কর্মকৌশল গ্রহন করে।  সাধারণত মানুষের সাথে যন্ত্রের গতিসম্পর্ক এবং যন্ত্রের কুফল থেকে মানুষের রক্ষা ইত্যাদি বিষয়গুলো মনোবিজ্ঞানের অন্তর্ভুক্ত । 


৫। শিক্ষা : মনোবিজ্ঞান ছাত্রশিক্ষক সম্পর্ক, শিক্ষার পরিবেশ, শিক্ষার্থী, শ্রেণি কক্ষের পরিবেশ, শিক্ষাদানের পদ্ধতি ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করে। স্কুল মনোবিজ্ঞানীদের কাজ হল স্কুলের ছাত্রছাত্রীদের  পরীক্ষা করা, তাদের অসুবিধাসমূহ দূরীকরণে সাহায্য করা,  সুপারামর্শ দেওয়া ইত্যাদি। 


৬। সামাজিক ক্ষেত্র : সমাজবিজ্ঞান সমাজের রীতি নীতি, কৃষ্টি, সংস্কৃতি ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে পরিচালিত হয় যা সমাজের বৃহত্তর ক্ষেত্রকে সম্প্রসারিত করে এবং এর ফলে পরিবেশের সাথে মানুষের মানুষের সম্পর্কের ভিত্তি রচনা করে। 


৭। বিকাশ : মানুষ বা প্রাণী বিকাশের বিষয়ে মনোবিজ্ঞানের একটি বিশেষ শাখা রয়েছে  এর মাধ্যমে মনোবিজ্ঞানীরা মানুষ বা প্রাণীর আবেগ, অনুভূতি,  ব্যক্তিত্ব, বিষয়ে অনুধানের সুযোগ লাভ করে।  

Thursday, August 21, 2025

কালোজিরা মহৌষধ

কালোজিরা  (Black Seed বা Nigella Sativa)* প্রাচীনকাল থেকেই একে *"মহৌষধ"* বলা হয়ে থাকে—বিশেষ করে ইসলামী চিকিৎসা ও হারবাল মেডিসিনে।


✅ কালোজিরার উপকারিতা:

1. *ইমিউন সিস্টেম বাড়ায়*  

2. *হজমে সহায়তা করে*  

3. *ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক*  

4. *রক্তচাপ কমাতে সাহায্য করে*  

5. *ব্যথানাশক ও প্রদাহনাশক*  

6. *ত্বক ও চুলের জন্য ভালো*  

7. *অ্যান্টি-অক্সিডেন্ট গুণে ভরপুর*


🌿 কীভাবে খাওয়া যায়:

- সকালে খালি পেটে ১ চা চামচ কালোজিরা গুঁড়া বা তেল  

- মধু ও গরম পানির সঙ্গে মিশিয়ে  

- খাবারে মসলা হিসেবেও ব্যবহার করা যায়


⚠️ সতর্কতা:

- অতিরিক্ত খাওয়া যাবে না  

- গর্ভবতী বা ওষুধ খাচ্ছেন এমন কেউ খাওয়ার আগে *ডাক্তারকে* জিজ্ঞেস করুন


নবী (সঃ) বলেছেন:  

*"কালোজিরা মৃত্যু ব্যতীত সব রোগের ওষুধ"* (সহিহ বুখারি)  

— তাই একে অনেকেই “মহৌষধ” বলেন।



Sunday, August 17, 2025

অর্গানিক আধুনিক মনোবিজ্ঞান



আধুনিক মনোবিজ্ঞানের মৌলিক গবেষণা ও প্রয়োগিক ক্ষেত্রসমূহকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে নিম্নোক্ত সংজ্ঞাটি প্রদান করা যায়,  " মনোবিজ্ঞান হলো জীবিত প্রানীর আচরণ এবং মানসিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞানসম্মত গবেষণা, ব্যাখ্যা ও বিশ্লেষণ। ' 


★ মনোবিজ্ঞানের সংজ্ঞা গুলো বিশ্লেষণ করলে চারটি গুরুত্বপূর্ণ বিষয় সুস্পষ্টভাবে প্রকাশ পায়। যথা: 

১। আচরণ( Behaviour) 

২। মানসিক প্রক্রিয়া ( Mental Process)

৩।মানুষ ও প্রানী ( Man & animal) 

৪।বিজ্ঞান ( Seience)


১। আচরণ( Behaviour)  : উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা জীবের বৈশিষ্ট। প্রতিক্রিয়ার সামগ্রিক রুপই হলো আচারণ।  কোন বস্তু বা বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে স্নায়ুতন্ত্র উদ্দীপ্ত হয়।  ফলে দেহে প্রতিক্রিয়া দেখা দেয়, এই প্রতিক্রিয়াই হল আচরণ। 


২। মানসিক প্রক্রিয়া ( Mental Process) ::

মানসিক প্রক্রিয়া বলকে বুঝতে বুঝায় আবেগ,চিন্তা, স্বপ্ন, স্মৃতি, প্রেষণা, প্রত্যক্ষণ, বিশ্বাস ইত্যাদি। মানবিক কার্যকলাপ সরাসরি বাহির থেকে পর্যবেক্ষণ করা যায় না। বিজ্ঞানসম্মত উপায়ে এ সব প্রক্রিয়া অনুধ্যান করার জন্য মনোবিজ্ঞানীগণ বর্তমানকালে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন। তাই মানবিক প্রক্রিয়া মনোবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। 


৩। মানুষ ও প্রাণী ( Man & animal) : 

মনোবিজ্ঞান মূলত মানুষের আচরণ ও মানসিক কার্যকলাপ নিয়ে অনুধ্যান করে। যে সকল ক্ষেত্রে মানুষের উপর পরীক্ষণ করা সম্ভব নয়, ক্ষতির-সমূহ সম্ভাবনা থাকের,সে সকল  ক্ষেত্রে নিম্নতর প্রাণীর উপর পরীক্ষণ পরিচালনা করে তথ্য সংগ্রহ করা হয়। সে জন্য মানুষ ও প্রাণী উভয়ের আচরণই মনোবিজ্ঞানের আলোচনার বিষয়। 


৪। বিজ্ঞান ( Science) : বিজ্ঞান হল সেই  জ্ঞান যা পরীক্ষা মাধ্যমে সুনিয়ন্ত্রিত পরিবেশে লাভ করা যায়।  বিভিন্ন ধরনের বিজ্ঞানসম্মত গবেষণা পদ্ধতি রয়েছে। 

মনোবিজ্ঞান বিজ্ঞানসম্মত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করে। আচরণের আলোচনা, মনোবিজ্ঞানের সংজ্ঞায় মনোবিজ্ঞানকে বিজ্ঞান  বলা হয়। 

Wednesday, August 6, 2025

Encouragement People

 "Encouragement People" বা "ইনকারেজমেন্ট পিপল" বলতে সাধারণত বোঝানো হয় সেইসব মানুষ, যারা অন্যদের 

১।উৎসাহ দেয়, 

২।মোটিভেট করে, এবং 

৩।ভালো কাজে আগ্রহী করে তোলে। 


★ তারা:


✅ মানুষের আত্মবিশ্বাস বাড়ায়  

✅ নেতিবাচক পরিস্থিতিতে আশাবাদী থাকতে সাহায্য করে  

✅ স্বপ্ন পূরণে অনুপ্রেরণা দেয়  

✅ কাজের প্রতি আগ্রহ তৈরি করে  

✅ অন্যদের পাশে দাঁড়ায় মানসিকভাবে  


সংক্ষেপে, এরা এমন মানুষ যারা ইনফ্লুয়েন্সার বা গাইড হিসেবে কাজ করে—ভালো ও ইতিবাচক কাজের জন্য সবাইকে আগাতে সাহায্য করে।

নদীর পাড়ে

নদীর পাড়ে বসে আজ, চুপচাপ দেখি স্রোতের খেলা, হৃদয়ের মাঝে জমে থাকা কথা, বয়ে যায় যেন সময়ের ভেলা। হাওয়ার ছোঁয়ায় দোলে মন, প্রকৃতি গায় নীরব গান, জ...