Sunday, August 17, 2025

অর্গানিক আধুনিক মনোবিজ্ঞান



আধুনিক মনোবিজ্ঞানের মৌলিক গবেষণা ও প্রয়োগিক ক্ষেত্রসমূহকে ব্যাখ্যা ও বিশ্লেষণ করে নিম্নোক্ত সংজ্ঞাটি প্রদান করা যায়,  " মনোবিজ্ঞান হলো জীবিত প্রানীর আচরণ এবং মানসিক প্রক্রিয়াসমূহের বিজ্ঞানসম্মত গবেষণা, ব্যাখ্যা ও বিশ্লেষণ। ' 


★ মনোবিজ্ঞানের সংজ্ঞা গুলো বিশ্লেষণ করলে চারটি গুরুত্বপূর্ণ বিষয় সুস্পষ্টভাবে প্রকাশ পায়। যথা: 

১। আচরণ( Behaviour) 

২। মানসিক প্রক্রিয়া ( Mental Process)

৩।মানুষ ও প্রানী ( Man & animal) 

৪।বিজ্ঞান ( Seience)


১। আচরণ( Behaviour)  : উদ্দীপকের প্রতি প্রতিক্রিয়া করা জীবের বৈশিষ্ট। প্রতিক্রিয়ার সামগ্রিক রুপই হলো আচারণ।  কোন বস্তু বা বিষয়ের সাথে ইন্দ্রিয়ের সংযোগ ঘটলে স্নায়ুতন্ত্র উদ্দীপ্ত হয়।  ফলে দেহে প্রতিক্রিয়া দেখা দেয়, এই প্রতিক্রিয়াই হল আচরণ। 


২। মানসিক প্রক্রিয়া ( Mental Process) ::

মানসিক প্রক্রিয়া বলকে বুঝতে বুঝায় আবেগ,চিন্তা, স্বপ্ন, স্মৃতি, প্রেষণা, প্রত্যক্ষণ, বিশ্বাস ইত্যাদি। মানবিক কার্যকলাপ সরাসরি বাহির থেকে পর্যবেক্ষণ করা যায় না। বিজ্ঞানসম্মত উপায়ে এ সব প্রক্রিয়া অনুধ্যান করার জন্য মনোবিজ্ঞানীগণ বর্তমানকালে বিভিন্ন পদ্ধতি আবিষ্কার করেছেন। তাই মানবিক প্রক্রিয়া মনোবিজ্ঞানের অন্যতম আলোচ্য বিষয়। 


৩। মানুষ ও প্রাণী ( Man & animal) : 

মনোবিজ্ঞান মূলত মানুষের আচরণ ও মানসিক কার্যকলাপ নিয়ে অনুধ্যান করে। যে সকল ক্ষেত্রে মানুষের উপর পরীক্ষণ করা সম্ভব নয়, ক্ষতির-সমূহ সম্ভাবনা থাকের,সে সকল  ক্ষেত্রে নিম্নতর প্রাণীর উপর পরীক্ষণ পরিচালনা করে তথ্য সংগ্রহ করা হয়। সে জন্য মানুষ ও প্রাণী উভয়ের আচরণই মনোবিজ্ঞানের আলোচনার বিষয়। 


৪। বিজ্ঞান ( Science) : বিজ্ঞান হল সেই  জ্ঞান যা পরীক্ষা মাধ্যমে সুনিয়ন্ত্রিত পরিবেশে লাভ করা যায়।  বিভিন্ন ধরনের বিজ্ঞানসম্মত গবেষণা পদ্ধতি রয়েছে। 

মনোবিজ্ঞান বিজ্ঞানসম্মত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে আচরণ ও মানসিক প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান লাভ করে। আচরণের আলোচনা, মনোবিজ্ঞানের সংজ্ঞায় মনোবিজ্ঞানকে বিজ্ঞান  বলা হয়। 

No comments:

Post a Comment

নদীর পাড়ে

নদীর পাড়ে বসে আজ, চুপচাপ দেখি স্রোতের খেলা, হৃদয়ের মাঝে জমে থাকা কথা, বয়ে যায় যেন সময়ের ভেলা। হাওয়ার ছোঁয়ায় দোলে মন, প্রকৃতি গায় নীরব গান, জ...