Friday, February 7, 2025

গল্প : তুমি

 




আজ সোমবার। শান্ত বিকেল।জনমুখর মানুষের ব্যস্ততা।হঠাৎ পিছন দিক   থেকে একটা শব্দ  আমার কানে এসে পৌছল। পিছনে তাকিয়ে দেখি হাসিমুখ ভরা একটা ছেলে আসছে আমার দিকে।কেমন আছেন সেজান ভাই? ভাল,  তুমি কেমন আছ। হ্যা আমি ভাল। কোথায় যেন পড় তুমি? ভাইয়া আমি ঢাবি বাংলা বিভাগের ১ম বর্ষে। তুমি আবির না। হ্যা ভাইয়া। চল চা খেতে খেতে কথা বলি।তোমার পড়াশুনা কেমন চলছে। জি ভাইয়া ভাল। শুধুই ভাল হলে হবেনা। ফাস্ট ক্লাশ ফাস্ট হতে হবে। ভাইয়া আপনার নতুন বইটা কবে বের হবে। এইতো  অল্প কয়েক দিন আছে এরপর তোমারা বাজারে পাবে। আচ্ছা আবির আমি উঠি। কাল দেখা হবে। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। বিকালটা আজ সুন্দর। হিমসিম বাতাসে সমস্ত শরীর আমার ছুয়ে গেল। জানি না আজ দেখা হবে কিনা।  আজ দেখা হলে তার সাথে পরিচয় করে নিব।অবাক কান্ড, বলতে না বলতে মেয়েটা হাজির।আজকে  সময় সব বলে দেবার। মনের ভেতরটা কেমন ভয়  ভয় কাজ করছে।হায় কেমন আছ? জি ভাল। আপনি কেমন আছেন? হ্যা আমি ভাল। তোমার নাম কি জানতে পারি? হ্যা কেন নয়। আপনার মত লোকের সাথে কথা বলাতো আমার সৌভাগ্য। "আমি অধরা" ঢাবি নাট্যকলার ২য় বর্ষে পড়ি। আমি সেজান।বলা লাগবেনা,  আমিতো আপনাকে চিনি।আপনি ঢাবি বিবিএ ফাইনাল ইয়ারে ব্যবস্হাপনা বিভাগে পড়েন। খুব মেধাবী ছাএ ও সুনামধণ্য লেখক।তুমিতো দেখি আমার সম্পর্কে অনেক কিছু জান।  তোমার নম্বরটা নিতে পারি?  হ্যা কেন নয়। আমি এ বাসায় থাকি। অনেক সুন্দর বাসা ঠিক তোমার মত। সেজান ভাই আপনি কিন্তু একটু বেশি বলছেন ।  সত্যিই বলছি। আচ্ছা এখন আমি যাই,  রাতে কল দিব। বাসায় চলেন।  আম্মু আব্বু আপনাকে দেখে অনেক খুশি হবে। আজ না আরেক দিন। হ্যালো অধরা " কেমন আছ? আমি ভাল।আপনি কেমন আছেন? আমি ও ভাল।  আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি? হ্য করেন? তোমার কি লাভার আছে"। আছে। হঠাৎ এ প্রশ্ন কেন? এমনি বললাম। আচ্ছা তুমি যদি না চাও তাহলে বলা লাগবেনা।না আমার লাভার নাই। তবে মনে হয় পেয়ে গেছি। কে সে? তার চোখের দিকের তাকালে আমি আমার সব কষ্ট ভূলে যাই। তাকে ছাড়া আমার বেঁচে থাকার সম্ভব নয়। নাম কি তার? কোথায় পড়ে? দেখতে কেমন?  সে অনেক ভাল একটা মানুষ। ও তাইনা। আমার মনে হয় আপনে খুশি হতে পারেননাই।  খুশি হবার আর কিছু আছে? তুমিতো একজনকে মনপ্রান দিয়ে ভালবাসো।আমি কি তোমাকে ফিরিয়ে আনতে পারবো। আসলে তোমাকে সত্যি কথা বলি। আমি তোমাকে অনেক ভালবাসি, অনেক আগ থেকে। তোমাকে দেখার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়েথাকে। কিন্তু এখন বলে আর কি হবে। সবতো শেষ আমার। আমি যাকে ভালবাসি তার নাম শুনবেন না। না শুনতে চাইলেও আমি বলবো। আমি যাকে ভালোবাসি সে মহান পুরুষ আমার প্রতিটি নি:শ্বাসে মিশে আছে। সে হল " তুমি "। কি বললা আবার বল, লাভ ইউ সেজান। জানি তুমি আমাকে অনেক ভালবাসো আর সেটা বুঝার জন্য এ নাটক করলাম। যাতে তুমি আমাকে বল। আরেকবার বল। আমি তোমাকে ভালবাসি এবং ভালোবাসা  সারা জীবন ধরে।

No comments:

Post a Comment

নদীর পাড়ে

নদীর পাড়ে বসে আজ, চুপচাপ দেখি স্রোতের খেলা, হৃদয়ের মাঝে জমে থাকা কথা, বয়ে যায় যেন সময়ের ভেলা। হাওয়ার ছোঁয়ায় দোলে মন, প্রকৃতি গায় নীরব গান, জ...