বাংলাদেশের তরুণরা যদি ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনুস স্যারের মতো globally recognised এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা একজন মানুষ হতে চায়, তাহলে নিচের কিছু দিক অনুসরণ করা জরুরি:
১. Purpose-Driven জীবন বেছে নেওয়া
ড. ইউনুস স্যার শুধুমাত্র নিজের সাফল্য নয়, সমাজের উন্নয়নের কথা ভেবেছেন। তরুণদেরও উচিত জীবনের উদ্দেশ্য নির্ধারণ করা—যা শুধু নিজের জন্য নয়, বরং সমাজের জন্য কিছু করবে।
২. Problem-Solving Mindset গড়ে তোলা
ড. ইউনুস স্যার দারিদ্র্য, ঋণ ও সামাজিক অসমতা মোকাবেলায় নতুন ধারণা নিয়ে এসেছেন। তরুণদের উচিত নিজ সমাজের সমস্যা খুঁজে বের করে সেটার টেকসই সমাধান নিয়ে ভাবা। এখন তো SDG সামনে আছেই। সেটা ধরে ধরে অনেক সমস্যা বের করে সমাধানে কাজ করা আরও সহজ।
৩. শিক্ষা ও জ্ঞানের গভীর অনুশীলন
বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী ব্যক্তিই জীবনে জ্ঞানচর্চায় মনোনিবেশ করেছেন। ড. ইউনুস স্যার অর্থনীতিতে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন। তেমনি আমাদেরও পড়াশোনার পাশাপাশি বিশ্লেষণী দৃষ্টিভঙ্গি গড়ে তুলতে হবে।
৪. Impact-Driven Entrepreneurship এ আগ্রহী হওয়া
ড. ইউনুস স্যার Social Business ধারণার মাধ্যমে দেখিয়েছেন কীভাবে ব্যবসা ও সমাজ পরিবর্তন একসাথে করা যায়। তরুণদের উচিত লাভ-ভিত্তিক না হয়ে সমস্যা-ভিত্তিক উদ্যোগ নেওয়া।
৫. নেতৃত্ব ও কমিউনিটির বিকাশে মনোযোগ দেওয়া
একজন global figure হওয়ার জন্য নেতৃত্বগুণ থাকা জরুরি। তরুণদের উচিত বিভিন্ন সামাজিক সংগঠন, কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশ নিয়ে নিজের নেতৃত্বগুণ গড়ে তোলা।
৬. আন্তর্জাতিক নেটওয়ার্ক তৈরি করা ও পরিচিতি বাড়ানো
ড. ইউনুস স্যার বিশ্বজুড়ে নেটওয়ার্ক তৈরি করেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিয়েছেন। যা এখন বাংলাদেশের ডেভেলপমেন্ট এও কাজে লাগাচ্ছেন। আসলে আন্তর্জাতিক সম্মেলন, স্কলারশিপ, এবং এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়া ভবিষ্যতের global leader হওয়ার পথ সহজেই তৈরি করে দেয়।
৭. মানবিকতা ও সততার চর্চা
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—মূল্যবোধ। মানবিক চিন্তা, সততা, ও সহানুভূতির মাধ্যমে বিশ্ববাসীর আস্থা অর্জন করা যায়। যেটা ড. ইউনুস স্যার করতে পেরেছেন।
ড. ইউনুস স্যারের মতো Globally Recognised মানুষজন আমাদের আসলেই জরুরি। বিশেষ করে ভবিষ্যতে টিকে থাকতে। আর এজন্য চেষ্টা করতে হবে তরুণদেরই।
No comments:
Post a Comment