★বর্তমান পরিস্থিতিতে জাতীয় সরকার গঠন কতটুকু গ্রহণযোগ্যতা নির্ভর করে কয়েকটি বিষয়ের ওপর:
গ্রহণযোগ্যতা বেশি হলে যেসব কারণ থাকবে
১।রাজনৈতিক সংকট বা অস্থিরতা থাকলে:
বিরোধী দল সংসদের বাইরে, নির্বাচন নিয়ে বিতর্ক, জনগণের আস্থাহীনতা থাকলে জাতীয় সরকার গ্রহণযোগ্য হতে পারে।
২।সব দলের অংশগ্রহণে সরকার গঠনের উদ্যোগ: সব দলের অংশ্রগ্রহনে সরকার গঠনের উদ্যোগে থাকলে সংলাপ, সমঝোতা ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি থাকলে জনগণ ও রাজনৈতিক মহলে গ্রহণযোগ্যতা বাড়ে।
৩।আন্তর্জাতিক মহলের চাপ বা উদ্বেগ থাকলে: গণতান্ত্রিক স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিতে জাতীয় সরকার সমর্থনযোগ্য হয়।
★গ্রহণযোগ্যতা কম হলে যেসব কারণ থাকতে পারে:
১।সরকার ও বিরোধী পক্ষের মধ্যে আস্থা সংকট:
কেউ কাউকে বিশ্বাস না করলে যৌথ সরকার বাস্তবায়ন কঠিন।
২।ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব:
কোন দল কতটুকু ক্ষমতা পাবে তা নিয়ে বিরোধ দেখা দিতে পারে।
৩।জনগণের মধ্যে বিভ্রান্তি:
মানুষ ভাবতে পারে, এটা একটি "চালাকি" বা স্থায়ী সমাধান নয়।
সংক্ষেপে
বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, যদি সব পক্ষ বাস্তব সংকট বুঝে আলোচনায় বসে এবং জনগণের স্বার্থে ঐক্য চায়, তাহলে জাতীয় সরকার একটি গ্রহণযোগ্য ও কার্যকর সমাধান হতে পারে। তবে একতরফা উদ্যোগে সেটা টেকসই হয় না।
@folllowers
ReplyDelete